লাদাখের মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং, আহত হলেন সালমান - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাদাখের মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং, আহত হলেন সালমান

লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে টানা চলছিল সিনেমাটির শুটিং, এরমধ্যেই ভক্তদের জন্য এলো এই দুঃসংবাদ।

রোববার (২১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সালমানের শুটিং রাখা হয়।

বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন এই অভিনেতা।

প্রতিবেদনে আরও বলা হয়, লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ভাইজান। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন তিনি। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা গেছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০