নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর দফতর ও ‘ভূমিকন্যার বাড়ি’ বানাবেন মমতা - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২৯ মার্চ ২০২১, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর দফতর ও ‘ভূমিকন্যার বাড়ি’ বানাবেন মমতা

মূল অবকাঠামো সুপার স্ট্রাকচার (স্প্যান) মাওয়ায় সেতু প্রকল্পের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের ওয়ার্কশপের ড্রাস্ট হাউসে রাখা হয়েছে। গতকাল তোলা ছবি —বাংলাদেশ প্রতিদিন

ফের ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) নন্দীগ্রামে করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নন্দীগ্রামে ‘আন্দোলনের ভূমিকন্যার বাড়ি’ও বানাবেন বলে জানিয়েছেন তিনি।  

আনন্দবাজারের খবরে বলা হয়, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন গত ১০ মার্চ সন্ধ্যায় আহত হন মমতা। তার ঠিক ১৮ দিন পরে রোববার ফের নন্দীগ্রাম আসেন তিনি। 

এ দিন বিকালে প্রথমে রেয়াপাড়ায় বসন্ত উৎসবে অংশ নেন তিনি। পরে বিরুলিয়াতেও একটি জনসভা করেন। দুই মঞ্চ থেকেই মমতা নন্দীগ্রামে একটি বাড়ি বানানোর কথা বলেন। পাশাপাশি বিরুলিয়ার মঞ্চ থেকে তিনি নন্দীগ্রামে সিএমও বানাবেন বলেও জানান।

বিরুলিয়ার সভায় মমতা বলেন, আমার একটা কাজের সিস্টেম আছে। এখনও কালীঘাটে আমার কেন্দ্রে একটা সিএমও আছে। যে কোনো লোক গেল, আমি না-ই বা থাকলাম, তার যে কাজ তারা ওখান থেকে গিয়ে করে নিয়ে আসে। আমাকে তো সব সময় পাওয়া যায় না। কিন্তু আমার সেটআপ আছে। আর নন্দীগ্রাম থেকে আমি জিতে আপনাদের এখানে সিএমও অফিস করে দেব। এবং আপনাদের এখানে আমার নিজস্ব একটা অফিসও থাকবে। আমি চাই কাজগুলো হোক।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নন্দীগ্রামে রেয়াপাড়ায় একটি বাড়ি ভাড়া নেন মমতা। সেটির কথা উল্লেখ করে মমতা জানান, আমি এক বছরের জন্য ঘর ভাড়া নিয়েছি। পরে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে নেব। ঠিক আমার বাড়ির (কালীঘাটের বাড়ি) মতো। নন্দীগ্রামের মানুষের জন্য এটা আমার উপহার। আমি হয়তো চিরকাল বাঁচব না। কিন্তু ওই বাড়িটা দেখতে দেশ-বিদেশ থেকে সবাই আসবে। ওটা হবে আন্দোলনের ভূমিকন্যার বাড়ি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০