সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার ছয়জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তাদের বহিষ্কারের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও দলীয় সূত্র বলছে, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় ছাত্রদল থেকে বহিষ্কৃতরা হলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম-আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন। এছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বহিষ্কারাদেশ পত্রে নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে বলা হলেও কি ধরনের সংগঠন বিরোধী কার্যক্রম তা উল্লেখ করা হয়নি। এ নিয়ে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে নিজ ভেরিফাইড ফেসবুকে প্রতিবাদ মূলক পোস্ট দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআইসহ অন্তত সাত জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় এই সাত নেতাকে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০