এবি পার্টি" জুলাই সনদে ঐকমত্য না হলে গণভোট ছাড়া বিকল্প নেই - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবি পার্টি” জুলাই সনদে ঐকমত্য না হলে গণভোট ছাড়া বিকল্প নেই

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা সভায় তিনি বলেন, সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা সংবিধান বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছি, যদিও কয়েকটি বিষয়ে কারও কারও ভিন্নমত আছে। কিন্তু চূড়ান্তভাবে কী হবে, তার সিদ্ধান্ত নেবে জনগণ।
তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদ রেফারেন্স আকারে উল্লেখ করায় কিছু রাজনৈতিক দল ও নেতা সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ প্রসঙ্গে মঞ্জু প্রশ্ন রেখে বলেন, আজ যারা সনদ নিয়ে প্রশ্ন তুলছেন, কাল তারা সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং তখন কি এটিকে প্রশ্নবিদ্ধ করবেন না—তার নিশ্চয়তা কোথায়?

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, সংবিধানে এটা নেই-ওটা নেই বলে সংস্কার সম্ভব নয়—এমন ধারণা অভ্যুত্থান প্রবণতারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টা ব্যর্থ হবে, যা জাতিকে গভীর সংকটে ফেলবে।

তিনি আরও যোগ করেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা করা এখন জরুরি। অন্যথায় গণভোটের পথ ছাড়া কোনো বিকল্প থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০