শিশু ভ্লগারের আয়ে পাকিস্তানের দুর্গম গ্রামে স্কুল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু ভ্লগারের আয়ে পাকিস্তানের দুর্গম গ্রামে স্কুল

পাকিস্তানের শিশু ভ্লগার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। দেশটির গিলগিত-বালতিস্তানের এক দুর্গম গ্রাম থেকে উঠে আসা এই ভাই-বোন শুধু জনপ্রিয় ইউটিউবারই নয়, সামাজিক পরিবর্তনেরও উদাহরণ।

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ-সরল জীবনযাপন তুলে ধরে তারা অর্জন করেছে লাখো ভক্ত।
তবে খ্যাতি আর আয়ের অর্থ শুধু নিজেদের জন্য খরচ না করে, সিরাজ-মুসকান সেটি কাজে লাগিয়েছে গ্রামের জরাজীর্ণ স্কুলের উন্নয়নে। অনুদান ও সহযোগিতার মাধ্যমে সেই পুরোনো স্কুল এখন রূপ নিয়েছে আধুনিক ‘জাকি একাডেমি’তে।

তাদের এই উদ্যোগ প্রমাণ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমও সমাজের কল্যাণে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

এক ভিডিও বার্তায় বিষয়টি জানান সিরাজের বাবা মোহাম্মদ তাকি।

ইউটিউবে এক ভিডিওতে তিনি স্কুলটির জরাজীর্ণ অবস্থার পুরোনো এক ভিডিও তুলে ধরেন। যেখানে স্কুলটির করুণ অবস্থায় খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের, কারও পায়ে নেই জুতো, কারও নেই ইউনিফর্ম, নেই মৌলিক সুযোগ-সুবিধাও।

সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানান, তিনি চাইলেই উন্নত জীবনযাপনের জন্য পরিবার নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলে যেতে পারতেন। তবে তিনি নিজের গ্রামেই থেকে গেছেন।

তাকি বলেন, ‘আমাদের গ্রামটি বালতিস্তান থেকে অনেক দূরে, এখানে তেমন মৌলিক সুবিধা নেই। আল্লাহ সিরাজকে খ্যাতি দিয়েছেন। তখন আমার সামনে দুটি পথ ছিল, পরিবার নিয়ে হয় এখানে থাকব, কষ্ট করে হলেও গ্রামকে উন্নত করব অথবা উন্নত জীবনের খোঁজে ইসলামাবাদে চলে যাব, তবে আমরা গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সিরাজের অর্থ দিয়ে কাজ শুরু হলেও এ মহান উদ্যোগ দেখে তাদের পাশে দাঁড়ান আরও কয়েকজন। স্কুলটিকে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে মূল কৃতিত্ব তাদের দিয়েছেন সিরাজের বাবা। দাতা ফৌজিয়া জাকি ও তার ভাতিজি জেহরা জাইদিকে।

তাকির ভাষায়, ‘ফৌজিয়া আপা এগিয়ে আসেন এবং নিজ দায়িত্বে এই স্কুলে বিনিয়োগ করে তা গড়ে তোলেন। জমি কেনা থেকে নির্মাণ—সবকিছুর দায়িত্ব তারা নিয়েছেন।’

এক থেকে দেড় বছরের কাজ শেষে গড়ে উঠেছে আধুনিক ‘জাকি একাডেমি’। এখন এখানে আছে আধুনিক শ্রেণিকক্ষ, মানসম্মত শিক্ষা সুবিধা, ক্যানটিন, কম্পিউটার ল্যাব, খেলাধুলার মাঠ ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ।

সাম্প্রতিক এক ভিডিওতে সিরাজ আহ্বান জানিয়েছে, ‘যে কাজই করুন, নিয়ত পরিষ্কার রাখুন। আল্লাহ সফলতা দেবেন। তবে সব সময় মনে রাখবেন, অন্যদের জন্য কিছুটা হলেও সহজ বা ভালো কিছু করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০