প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামের বাড়িতে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তার ছেলে বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমরান হোসেন (১৮)।

পুলিশ, গ্রামবাসী ও স্বজনরা জানান- ইদ্রিস আলী প্রায় আট বছর ধরে কুয়েতে চাকরি করেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে থাকেন। মেয়ে লেখাপড়ার জন্য বর্তমানে বগুড়া শহরে থাকেন। ছেলে কলেজছাত্র ইমরান হোসেনকে নিয়ে মা রানী বেগম বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে বাড়িতে কাজ করার জন্য রাজমিস্ত্রি এসে ডাকাডাকি করে তাদের কোনো সাড়া পাননি। এরপর গ্রামবাসীরা এসে ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে ঘরের মধ্যে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, শিবগঞ্জ থানার ইন্সপেক্টর আবদুস শুকুর ও অন্যান্য কর্মকর্তারা যান। তারা লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেন। আলামত সংগ্রহের জন্য সিরাজগঞ্জে সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়। নিহতদের শরীরে আঘাতে একাধিক চিহ্ন রয়েছে।

এলাকাবাসীরা বলছেন, এ বাড়িতে হাসান নামে পালিত এক এতিম যুবক থাকতেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনরা দাবি করেছেন, ঘাতকরা বাড়ি থেকে ইমরান হোসেনের মোটরসাইকেল, নগদ টাকা ও কয়েক ভরি সোনার গহনা নিয়ে গেছে। লুটপাটে বাধা পেয়ে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মা ও ছেলে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশিদের মধ্যে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে পরিচিতরা বাড়িতে ঢুকে মা ও কলেজছাত্র ছেলেকে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল নিয়ে গেছে। ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয়েছে, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইম সিন টিম এসে আলামত সংগ্রহের পর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১০

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১১

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১২

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৫

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৬

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৭

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৮

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৯

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

২০