মুক্তির দিনেই ‘ধূমকেতু’ ও ‘কুলি' গড়ল রেকর্ড - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ অগাস্ট ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তির দিনেই ‘ধূমকেতু’ ও ‘কুলি’ গড়ল রেকর্ড

টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে।

ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।

২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবারও পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। দর্শক টানতে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে সিনেমার প্রচার করেছেন দেব ও শুভশ্রী।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, দুজনে মিলে নেচে মাত করেছেন। সিনেমার সাফল্যের জন্য মুক্তির দুদিন আগে একসঙ্গে মন্দিরেও গেছেন দেব ও শুভশ্রী। ব্যর্থ হয়নি তাঁদের চেষ্টা। প্রথম দিনের বক্স অফিস রেকর্ডটা বদলে দিল ধূমকেতু।

এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। গতকালও প্রতিটি হলে ছিল দর্শকের ভিড়। সিনে বিশ্লেষকেরা বলছেন, এ বছরের সবচেয়ে হিট সিনেমার তকমাটাও নিজের করে নেবে ধূমকেতু।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমায় শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

অন্যদিকে, রজনীকান্তের কুলি বক্স অফিসে ঝড় তুলবে, সেটা অগ্রিম টিকিট বিক্রিতেই টের পাওয়া গিয়েছিল। সান পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রথম দিনেই আয় ছাড়াল ১৫০ কোটি রুপি, যা তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম।

স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে কুলি সিনেমার গল্প, যেখানে এক কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ।

রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় আছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে আমির খানকে।

গতকাল ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন অভিনেতা রজনীকান্ত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল অভিনেতার প্রথম সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’। ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পাওয়া রজনীকান্তের কুলি গড়ল সাফল্যের নতুন রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০