৯৫ বছরের রেকর্ড ভাঙলেন বার্সার সেই ‘বিস্ময় বালক’ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ সেপ্টেম্বর ২০২০, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন বার্সার সেই ‘বিস্ময় বালক’

আনসু ফাতি

১৭ বছর বয়সী বার্সেলোনা তারকা আনসু ফাতির জন্ম আফ্রিকার দরিদ্র দেশ গিনি বিসাউতে। কিন্তু ফুটবলে তার দখল দেখে চোখ চড়াক গাছ হয়েছিল স্পেনের কোচ লুইস এনরিকের।

কষ্টিপাথরকে লুফে নিতে দেরি করলেন না তিনি। বিস্ময়কর এই ফুটবল প্রতিভাকে দ্রুতই দেয়া হলো স্পেনের নাগরিকত্ব। এনরিকে তার গায়ে পরিয়ে দিলেন জাতীয় দলের জার্সি।

আর স্পেনের জাতীয় দলের জার্সি পরে দ্বিতীয় ম্যাচেই ৯৫ বছরের বিরল এক রেকর্ড ভেঙে দিলেন সেই বিস্ময় বালক। স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়লেন আনসু ফাতি।

রোববার রাতে মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের ৩২তম মিনিটে ফাতি যখন গোল করেন, তখন তার বয়স ১৭ বছর ৩১১ দিন। স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে গোলদাতার রেকর্ড ছিল হুয়ান ইরাজকুইনের। সে রেকর্ড ১৯২৫ সালের।

সে বছরের ১ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে গোল করেছিলেন হুয়ান ইরাজকুইন। এর পর থেকে গত ৯৫ বছর স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে হুয়ান ইরাজকুইনের নামই লেখা ছিল। ৯৫ বছর পর রোববার ইরাজকুইনের নাম রেকর্ডবুক থেকে মুছে দিলেন ফাতি। এক বছরের চেয়েও কম বয়সে এ রেকর্ডের মালিক এখন আনসু ফাতি।

রোববার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইউক্রেন রক্ষণভাগের ভিত নাড়িয়ে দিয়েছিল আনসু ফাতি। ফলে স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইউক্রেন।

আনসু ফাতি ছাড়াও এদিন জোড়া গোল করেছেন স্পেনের অধিনায়ক সার্জিও রামোস। আরেকটি গোল এসেছে দলের ২০ বছর বয়সী তরুণ ফেরান তেরেসের পা থেকে।

তথ্যসূত্র: গোল ডট কম

তথ্যসূত্র: গোল ডট কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০