ডিজিটাল হাটে কুরবানির পশুর সমাহার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৯ জুন ২০২২, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল হাটে কুরবানির পশুর সমাহার

আসন্ন ঈদুল-আজহা উপলক্ষ্যে ষষ্ঠবারের মতো ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কুরবানি ক্যাম্পেইন নিয়ে এলো দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ও গবাদি পশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড। সম্প্রতি, বিক্রয় ডট কম-এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনটি ঈদের আগের রাত পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর সিইও ঈশিতা শারমিন; বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন; বিক্রয় ডট কম-এর হেড অব করপোরেট সেলস সঞ্জয় বিশ্বাস; মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া প্রমুখ। প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহায় সম্মানিত গ্রাহকদের জন্য বিভিন্ন গবাদি পশুর সমাহার নিয়ে এসেছে বিক্রয়। তাদের ওয়েবসাইটে ইতোমধ্যে ২,০০০-এরও বেশি কুরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে।

এ বছর বিক্রয়-মিনিস্টার তাদের গ্রাহক ও মেম্বারদের জন্য আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী বিরাট হাট (#BiratHaat2022) প্রতিযোগিতা। এ অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ৬ লাখ টাকা মূল্যমানের আকর্ষণীয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য জেতার অনন্য সুযোগ পাবেন। বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন,‘বিগত বছরগুলোতে, এমনকি কোভিড পরিস্থিতিতেও ঈদুল আজহায় আমরা গ্রাহকদের থেকে প্রচুর সাড়া পেয়েছি। তাই এ বছর আমরা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আরও বেশিসংখ্যক কুরবানির পশু নিয়ে এসেছি। প্রতিবারের মতো এ বছরও আমরা প্রচুর গ্রাহক ও মেম্বারদের অংশগ্রহণ আশা করছি।’

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, ‘গত ২০ বছর ধরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ‘আমার পণ্য, আমার দেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগানকে লালন করে ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের প্রতিটি প্রান্তে তো বটেই, বর্তমানে আমরা দেশের বাইরেও হোম অ্যাপ্লায়েন্স রপ্তানি করার পরিকল্পনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০