১৩৩ দেশে একই প্রযুক্তিতে করোনা টেস্ট, ফল ৩০ মিনিটে: ডব্লিউএইচও - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩৩ দেশে একই প্রযুক্তিতে করোনা টেস্ট, ফল ৩০ মিনিটে: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টে্ড্রোস আধানম। ফাইল ছবি

৩০ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ সুবিধাটি পাবে বিশ্বের ১৩৩টি দেশ। এই টেস্টের জন্য খরচ পড়বে ৫ ডলার; যা ৫০০ টাকার কম।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টে্ড্রোসআধানম এ কথা জানান। তিনি বলেন, নতুন, সহজে বহন ও ব্যবহারযোগ্য, এই পরীক্ষা কয়েক ঘণ্টা অথবা কয়েক দিন নয়, মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে করোনার ফল দিতে পারবে। র‌্যাপিড টেস্টের এই সুবিধা তুলনামূলক গরিব দেশগুলোর জন্য বেশ কাজে আসবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ওষুধ প্রস্তুতকারী অ্যাবট ও এসডি বায়োসেনসর চ্যারিটেবল বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে ১২০ মিলিয়ন পরীক্ষার জন্য সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ড. টে্ড্রোস আধানম। এই চুক্তিতে ১৩৩ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে বিশ্বের ১৩৩টি দেশে নতুন এক প্রযুক্তির মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।

লাতিন আমেরিকার অনেকগুলো দেশে প্রাণহানি ও সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনায় ওই সব দেশগুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০