বিশ্বকে এক ছাতায় আনবেন বরিস জনসন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকে এক ছাতায় আনবেন বরিস জনসন

ছবি: সংগৃহীত

আগামী বছর ব্রিটেন জি-৭ এর প্রধান হওয়ার পর কোভিড-পরবর্তী বিশ্বকে এক ছাতার নিচে আনবেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

এছাড়া মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বের আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন বরিস। এএফপি।

মহামারী প্রতিরোধের জন্য পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেন তিনি। বরিস বলেন, যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই না করব, ততক্ষণ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। ফলে এখনই সময় মানবতার জন্য সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়া এবং কুৎসিত বিভক্তি মেরামত করা।

এর আগে বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের প্রক্রিয়াকে জনসন বিভাজন বাড়িয়ে দেয়ার পদ্ধতি বলে বর্ণনা করেছিলেন। তখন তিনি ইঙ্গিত করেছিলেন, বিশ্বের স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও ওষুধ মজুত করার পরস্পর কলহের পরিস্থিতি রয়েছে।

তিনি বলেছিলেন, ‘আমরা দেখেছি এমন একটি পদ্ধতিতে জাতীয়তাবাদী অগ্রাধিকার ফিরে এসেছে, যা বিশ্বায়ন ও আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসীদের জন্য খুবই হতাশাজনক।’

উল্লেখ্য, বরিস জনসন ও নাইজেল ফারাজের উগ্র জাতীয়তাবাদী প্রচারণার কারণে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে হয়েছে এবং ট্রাম্পের মতো গোঁড়া স্বদেশবাদীর সঙ্গে তার সম্পর্ক চমৎকার। তারা পরস্পরকে মহৎ মানুষ বলে সম্বোধন করে থাকেন।

এদিন কোভ্যাক্স নামের করোনাভাইরাস টিকার জন্য অনুদান দেয়ারও ঘোষণা দেন বরিস।

আগামী ৪ বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ কোটি পাউন্ড অনুদানের ঘোষণা দেন তিনি, যা সংস্থাটিতে ব্রিটেনের দেয়া নিয়মিত দানের ৩০ শতাংশ বেশি। জুন মাসে ব্রিটেনের আয়োজিত এক সম্মেলন থেকে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভিকে ৮ কোটি ৮০ লাখ ডলার ফান্ড দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

করোনাভাইরাস মহামারীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ব্রিটেন। বরিস জনসন নিজেও করোনা আক্রান্ত হয়ে ভ্যান্টিলেশনে চলে যান এবং শেষ পর্যন্ত সুস্থ হন। এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০