স্বল্পআয়ের দেশে ভ্যাকসিনের জন্য ২২০ মিলিয়ন ডলার দেবে কানাডা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বল্পআয়ের দেশে ভ্যাকসিনের জন্য ২২০ মিলিয়ন ডলার দেবে কানাডা

স্বল্প ও মধ্যমআয়ের দেশগুলোয় করোনার ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ২২০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিশ্বের প্রতিটি দেশ থেকে কোভিড-১৯ ভাইরাস নির্মূল করা না গেলে এককভাবে কোনো দেশই করোনামুক্ত হতে পারবে না।

কানাডায় হঠাৎ করে করোনার প্রকোপ বাড়তে থাকায় জাস্টিন ট্রুডো এবং দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম যৌথভাবে কানাডিয়ানদের কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অন্টারিও ও কিউবিকের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে।

একই সঙ্গে কানাডীয়ানদের জন্য আরও ১৫ মিলিয়ন ডলার ভ্যাকসিন কেনার ঘোষণা দিয়েছে দেশটি। এ নিয়ে কানাডা তার নাগরিকদের জন্য কোভিডের ভ্যাকসিন নিশ্চিত করতে ছয়টি চুক্তি করেছে।

স্বল্প ও মধ্যমআয়ের দেশগুলোয় করোনার ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কানাডার কোভ্যাক্স ফ্যাসিলি কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অংশ নিচ্ছে না।

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৭১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ২৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩২৮ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০