আসছে রজনীকান্ত’র ‘কুলি’ তারকাবহুল পোস্টারেই বাজিমাত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসছে রজনীকান্ত’র ‘কুলি’ তারকাবহুল পোস্টারেই বাজিমাত

দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত’র ভক্তরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় সুপারহিরো অভিনীত অ্যাকশনধর্মী ছবি ‘কুলি’র জন্য। অবশেষে তাদের প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। সিনেমাটির ট্রেলারের দিনক্ষণ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। ট্রেলার প্রকাশ পাবে ২ আগস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেলারের ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি নতুন তারকাবহুল পোস্টার। সেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র রাও এবং অন্যান্য তারকাদের।

সান পিকচার্স তাদের এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে। ট্রেলার আসবে ২ আগস্ট। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট।’

ছবির ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ২ আগস্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে ছবির প্রধান অভিনেতা রজনীকান্ত নিজে উপস্থিত থাকবেন এবং বক্তব্যও রাখবেন।

লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ মূলত একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে ঘিরে নির্মিত। তিনি নিজের পুরনো গ্যাংকে আবার একত্র করে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক বৃহৎ সোনা চোরাচালান সাম্রাজ্যকে। তারকাবহুল সিনেমাটিতে থালাইভার সঙ্গে আরও দেখা যাবে নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাবিন শাহির, সত্যরাজসহ আরও অনেককেই।

ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে। তবে সবকিছু ছাপিয়ে ছবিটিতে আমির খানের অন্তর্ভূক্তি দারুণ উন্মাদনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০