৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ অক্টোবর ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা বাড়াতে ও অন্যান্য চাকরির সুবিধাদি নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। ২০০৬ সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে তারা বঞ্চিত। অথচ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বাড়িভাড়া ভাতা পাচ্ছেন।

নোটিশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করে, যা বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর।

এ অবস্থায়, আমি মনে করি এই বৈষম্যমূলক আচরণ বাংলাদেশ সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি। এছাড়া অন্যান্য সরকারি চাকরিজীবীরা বেতন ভাতার হারে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধাদি পাচ্ছে, কিন্তু এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে যা বৈষম্যমূলক। দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করলো, কিন্তু তাদের প্রতি কোনো ন্যায় বিচার করা হচ্ছে না, এটা তাদের প্রতি অবিচার এবং আমলাতান্ত্রিক ষড়যন্ত্র বলে আমি মনে করি।

বেতনের আনুপাতিক হারে কর্মচারীদের ন্যায় এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাবে, এটা তাদের চাকরির আইনে অধিকার এবং মৌলিক অধিকার, যখন সারা বাংলাদেশ জাতীয় নির্বাচনমুখি, সে সময় শিক্ষক কর্মচারীদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। এ অবস্থায় সব কর্তৃপক্ষের প্রতি আমার জোর অনুরোধ থাকবে আগামী ৩ দিনের মধ্যে সারা বাংলাদেশে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পে-স্কেল অনুযায়ী প্রাপ্য বেতনের হারে, যা অন্যান্য সব সরকারি কর্মচারীদের দেওয়া হয় সে অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারণ করার অনুরোধ করছি। অন্যাথায় উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০