২৮ বছর পর উদ্ধার হলো হারানো আংটি - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৮ বছর পর উদ্ধার হলো হারানো আংটি

বন্ধুদের সঙ্গে হ্রদের পানিতে আনন্দ করার সময় আঙুল থেকে খুলে পানিতে তলিয়ে গিয়েছিল সাধের আংটি। এরপর কেটে গেছে ২৮ বছর। দীর্ঘ সময় হ্রদের তলদেশে পড়ে থাকার পর অবশেষে দুই শৌখিন ধাতু অনুসন্ধানকারীর মাধ্যমে সেই হারানো আংটি ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্রেট সাকানডাগা হ্রদে। সম্প্রতি শখের বশে হ্রদের অগভীর পানিতে ধাতব ও পুরোনো জিনিসপত্র খুঁজছিলেন মাইকেল সিগেল ও ডিলান লাপোর্ট। একপর্যায়ে তাদের ধাতু শনাক্তকারী যন্ত্রে বিশেষ সংকেত পাওয়া যায়। সংকেতের উৎস খুঁজতে পানির নিচে তল্লাশি চালিয়ে একটি মাঝারি আকৃতির পাথরের নিচে চকচকে একটি আংটি দেখতে পান ডিলান।

আংটিটি পরীক্ষা করে তারা বুঝতে পারেন, এটি ১৯৮৮ সালের রেড ক্রিক হাইস্কুলের একটি স্মারক আংটি। প্রকৃত মালিককে খুঁজে বের করতে ডিলান পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আংটির ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চান।

তবে দীর্ঘদিনেও কোনো সূত্র পাওয়া যায়নি। এরপর তারা রেড ক্রিক হাইস্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুলের এক নারী কর্মকর্তা আংটির নকশা, সাল ও বিভিন্ন চিহ্ন দেখে এর মালিককে শনাক্ত করেন। জানা যায়, আংটিটি স্কুলটির সাবেক শিক্ষার্থী কিম রাসবের্কের।
হারানো আংটি ফিরে পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসবের্ক। তিনি জানান, ২৮ বছর আগে বন্ধুদের সঙ্গে নৌকায় করে হ্রদে ঘুরতে গিয়ে আংটিটি হারিয়ে ফেলেছিলেন। এত বছর পর সেটি আবার ফিরে পাবেন, তা কখনো ভাবেননি তিনি।

আংটি ফিরিয়ে দেওয়ার জন্য মাইকেল ও ডিলানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাসবের্ক তাদের ডাকযোগে আংটি পাঠানোর খরচ দিতে চেয়েছিলেন। তবে দুই অনুসন্ধানকারী সেই অর্থ নিতে অস্বীকৃতি জানান।

তারা জানান, কোনো পুরস্কার বা অর্থের প্রত্যাশায় আংটিটি উদ্ধার করেননি। বরং হারিয়ে যাওয়া একটি মূল্যবান স্মৃতি তার মালিকের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পেরেই তারা আনন্দিত।

মাইকেল সিগেল ও ডিলান লাপোর্ট বলেন, ধাতু শনাক্তকারী যন্ত্র নিয়ে ঘুরে পুরোনো ও হারানো জিনিস খুঁজে বের করা তাদের শখ। তবে মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান স্মৃতি ফিরিয়ে দিতে পারাটাই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দের।

তথ্যসূত্র: ইউপিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০