১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৬ এপ্রিল ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন।

তিনি বলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে চ্যানেল ওয়ান যাত্রা শুরু করে। শুরু থেকেই আমরা দর্শকের চাহিদার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি গুরুত্ব দিয়েছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ-আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। এ কারণেই সে সময় চ্যানেল ওয়ান অনেক মন্ত্রীর বিরাগভাজন হয়েছিল।’

তিনি বলেন, সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থান বজায় রাখার কারণেই চ্যানেল ওয়ান দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করে।

সম্প্রচার শুরুর ৪ বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ হয়ে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তখন হাইকোর্টে আবেদন করা হলেও চ্যানেল বন্ধের আবেদনটি তখন খারিজ হয়ে যায়। ফলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান।

গিয়াস উদ্দিন আল মামুন বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আবারও সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই শুরু করি। অবশেষে আমরা সফল হয়েছি।’

তিনি জানান, চ্যানেল ওয়ান বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১০ সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা স্থগিত করে। ফলে সম্প্রচারের সব আইনি বাধা দূর হয়।

গিয়াস উদ্দিন আল মামুন বলেন, ‘২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আমরা আবার বাণিজ্যিক সম্প্রচার শুরু করব। ১৬ বছর আগে ঠিক এই দিন, এই সময়েই চ্যানেলটি বন্ধ হয়েছিল। তাই একই দিন ও একই ক্ষণে আবারও ফিরে আসছি।’

চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আগের মতোই এবারও সংবাদে দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার নীতি বজায় রাখা হবে। দর্শকের আস্থা ও জনপ্রিয়তার জায়গাটি ধরে রেখে নতুন যাত্রা শুরু করবে চ্যানেলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০