১৫০ কেজি গাঁজা ১০৯৫ বোতল সিরাপসহ মাদক কারবারি আটক - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫০ কেজি গাঁজা ১০৯৫ বোতল সিরাপসহ মাদক কারবারি আটক

্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৫০ কেজি গাঁজা ও ১০৯৫ বোতল ইসকফ সিরাপসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল ডিউটি করাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপি’র সিংগারবিল বাজারে অবস্থান করা কালে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় গোপন সূত্রে জানতে পারে যে, বিজয়নগর সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্ব পাড়ার সাচ্চু মিয়ার টিনের দোচালা মাটির ঘরের ভিতর মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে রাত আনুমানিক ১৯.৪৫ ঘটিকার সময় র‍্যাবের টহল টিমটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৬ জন ব্যক্তি পালানোর সময় ১ জন ব্যক্তিকে আটক করে এবং ৫ জন ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পলায়ন বিষয়ে সঠিক জবাব দিতে পারে নাই।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় যে, তার হেফাজতে টিনের দোচালা মাটির ঘরের ভিতর রক্ষিত বস্তার মধ্যে মাদকদ্রব্য ইসকফ সিরাপ ও পাটের চটের ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। তার দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক তার নিজ হাতে বাহির করে দেয় ১৫টি বান্ডিল নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫০ কেজি গাঁজা এবং ৮টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১০৯৫ বোতল ইসকফ সিরাপ। জব্দকৃত মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ মোস্তফা মিয়া (৪০), পিতা- মৃত আঃ কাদের মিয়া, কাশিনগর, সিংগারলি ইউপি, বিজয়নগর, ব্রাহ্মনবাড়িয়া।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পলাতক ব্যক্তিদের সহিত পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০