হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে- ট্রাম্প - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে- ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ আলোচনায় রয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা বলেছি, ওদের সবাইকে এখনই ছেড়ে দাও, তাহলে ভালো কিছু হবে।’ তিনি সতর্ক করে বলেন যে, যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয়, তবে পরিস্থিতি আরও জটিল ও খারাপ হবে। ট্রাম্পের মতে, এটি ইসরায়েলের সিদ্ধান্ত, তবে এটিই তার ব্যক্তিগত মতামত।

তিনি জিম্মিদের পরিবারের কথা উল্লেখ করে বলেন, ‘তাদের প্রিয়জনরা তরুণ এবং সুন্দর, কিন্তু এখন মৃত। তারা তাদের ফিরিয়ে পেতে চায়, জীবিত না হলেও অন্তত মৃতদেহ।’ ট্রাম্প আরও জানান, কমপক্ষে ২০ জন জিম্মি জীবিত আছে বলে ধারণা করা হলেও, সম্প্রতি তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন, যা ভুল হোক বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রাম্প বৃহস্পতিবার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে হামাসকে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি হামাস এটা করে, তাহলে তাদের টিকে থাকা যুক্তরাষ্ট্র মেনে নেবে। তিনি বলেন যে, বর্তমানে খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

তিনি মনে করেন, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন তাদের সহজে ফিরিয়ে আনা কঠিন হয়। তিনি আরও বলেন, ‘অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এটিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।’

ট্রাম্প ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘মানুষ সেটা ভুলে যায়… কিন্তু সমীকরণে সেটি খুব জোরালোভাবে রাখতে হবে।’ তিনি আরও বলেন, তেল আবিবে চলমান বিক্ষোভ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য কঠিন করে তুলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০