স্কুবা ডাইভিংয়ের সময় ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গের মৃত্যু - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুবা ডাইভিংয়ের সময় ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গের মৃত্যু

ইয়া আলি’ খ্যাত ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই শিল্পী। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।
আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য একটি সাংস্কৃতিক উৎসবে পারফর্ম করার কথা ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে তিনি বন্ধুদের সঙ্গে একটি ক্রুজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান।

মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার কাছ থেকে ফোনে এই দুঃখজনক সংবাদটি পেলাম। এই ক্ষতি বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। আমরা এক অমূল্য সম্পদ হারালাম।

প্রসঙ্গত, জুবিন গার্গ ভারতের আসাম অঞ্চলের সন্তান। তিনি অসমিয়া, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য উত্তর-পূর্ব সাংস্কৃতিক উৎসব শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আর শনিবার নিজের ব্যান্ড নিয়ে জুবিন গার্গের মঞ্চে ওঠার কথা ছিল।

১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। ১৯৯২ সালে অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন।

তবে ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানে কণ্ঠ দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন জুবিন। প্রীতমের সংগীতায়োজনে ও সাঈদ কাদরির কথায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তার পর তিনি হয়ে ওঠেন সমগ্র ভারত তথা হিন্দিসংগীতপ্রিয় শ্রোতাদের কাছে পছন্দের এক নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০