সালমান খানের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালাল ৩ শিশু - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান খানের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালাল ৩ শিশু

শোবিজ তারকাদের একনজর দেখা কিংবা অটোগ্রাফ-ফটোগ্রাফের আশায় অনেক ভক্তই সীমা ছাড়িয়ে যান। কখনও কেউ ঘণ্টার পর ঘণ্টা প্রিয় তারকার বাড়ির সামনে অপেক্ষা করেন, কেউ আবার পাড়ি জমান বহু দূরের কোনো শহরে।

কদিন আগে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি ছাড়ে দিল্লি শহরের তিন নাবালক।

তার চারদিন পর মহারাষ্ট্রের নাসিক নামের একটি রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, তারা তিনজনেই সুস্থ রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি ঘটেছে গত ২৫ জুলাই। সেই তিন শিশুর বয়স ১৩, ১১ ও ৯ বছর।

দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে তারা একসঙ্গে পড়ে। কোনোরকমে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সোজা রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।

পুলিশ সূত্রে গেছে, অনলাইন গেম খেলার সময় তাদের পরিচয় হয়। সেখানে ওয়াহিদ নামের এক শিশু দাবি করে, সে সালমান খানের সঙ্গে একবার দেখা করেছে এবং তাদের সেই সুযোগ করে দিতেও পারে।

সেই আশাতেই রওনা দেয় নাবালকগুলো।

তবে যখন ওয়াহিদ জানতে পারে তাদের খোঁজে পুলিশ ও পরিবার তৎপর, তখন সে পিছিয়ে যায়। এরপর বাকিরাও তাদের পরিকল্পনা বদলে নাসিকে গিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। সেখানেই তাদের খুঁজে পায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, এক নিখোঁজ শিশুর বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল তারা ‘ওয়াহিদের’ সঙ্গে দেখা করতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০