সালমানের ওপর রুষ্ট বিজেপি নেতা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমানের ওপর রুষ্ট বিজেপি নেতা

বলিউড সুপারস্টার সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর ধরে রাজস্থানের আদালত চত্বরে হাজিরা দিতে হয়েছে। এবার আবারও রাজস্থান থেকে এলো তার নামে নতুন এক অভিযোগ। এবার ভাইজানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা ওঠে রাজস্থান উচ্চ আদালতে।

সালমান যোধপুরে শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর আদালত চত্বরে ঘুরতে হয়েছে তাকে। এবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পানমসলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করার পর অভিনেতা সালমান খানকে আইনি তদন্তের মুখোমুখি হতে হচ্ছে।

কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এ আবেদনের পরিপ্রেক্ষিতে ভাইজানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে— তার অনুমোদিত পানমসলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।

বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামি পানমসলার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি করেছেন। তিনি দাবি করে বলেছেন, সালমান সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমসলায় কেশর দেওয়া আছে বলে যে প্রচার করছেন, তা ভুল।

অভিযোগপত্রে আবেদনকারী আরও উল্লেখ করেন, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। কোটা ক্রেতা সুরক্ষা আদালত সালমান খান এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে এর জবাব চেয়েছেন। এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০