সহিংস-অস্থির এই বাংলাদেশকে চিনতে চাই না- মিঠুন চক্রবর্তী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহিংস-অস্থির এই বাংলাদেশকে চিনতে চাই না- মিঠুন চক্রবর্তী

বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার পর বাংলাদেশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

তার বক্তব্যে উঠে এসেছে হতাশা, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কার সুর।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু যে পরিস্থিতি এখন দেখছি, তাতে আমি খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই।’
তিনি আরও বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকে দিতে হবে।’

ছায়ানটে হামলা ও সাম্প্রতিক সহিংসতা ঘিরে ওপার বাংলার আরও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সবার কণ্ঠেই একটাই আহ্বান, সহিংসতা নয়, শান্তি ও মানবিকতাই হোক পথচলার দিশা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০