সব সরকারই বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়- সাইফুল হক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ অক্টোবর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব সরকারই বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়- সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সব সরকারই কোনো না কোনোভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়।গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও তার বড় দাগে কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, বিচার বিভাগ জনগণের শেষ ভরসার জায়গা। অথচ তাকে রাজনৈতিক বিরোধীদের হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, সরকারের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত না হলে বিচার বিভাগের কোনো সংস্কারই ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না।

তিনি বলেন, ইতোমধ্যে বিচার ব্যবস্থার সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিচার বিভাগকে এখনো জনপ্রত্যাশা অনুযায়ী উপযুক্ত ভূমিকায় দেখা যাচ্ছে না।ন্যায়বিচার পাওয়ার আশায় লাখ লাখ মানুষকে এখনো হাহাকার করতে হয়।

রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শেখ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট পিয়াস মজুমদার, অ্যাডভোকেট সোমেন মজুমদার বিদ্যুৎ, অ্যাডভোকেট অমিত মজুমদার, অ্যাডভোকেট এএইচএম হাসিবুজ্জামান, অ্যাডভোকেট মায়মুনা করিম টপি, মীর রেজাউল আলম, বিপ্লব হোসেন খান প্রমুখ।

প্রতিনিধি সভায় অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুকে আহ্বায়ক ও অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনিরকে সদস্যসচিব নির্বাচিত করে ২১ সদস্যের গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০