শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি

চলচ্চিত্র জগতে ৩৩ বছরের বর্ণময় ক্যারিয়ার কিন্তু জাতীয় পুরস্কার এতদিন অধরা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য, ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র।

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লেখেন, ‘আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।

‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরও লেখেন, ‘যদি তুমি কোনও কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, ‘আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।

পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, ‘পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।’ এই বাক্যটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, প্রকৃতি মিশ্র মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজের জন্য পরিচিত। ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে তিনি ‘বিট্টি বিজনেসওয়ালি’ এবং ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০