শাকিবের আসন্ন সিনেমাটি ‘কালা জাহাঙ্গীরে’র জীবনী নয়, দাবি প্রযোজকের - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিবের আসন্ন সিনেমাটি ‘কালা জাহাঙ্গীরে’র জীবনী নয়, দাবি প্রযোজকের

সুপারস্টার শাকিব খানকে নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের নতুন সিনেমা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, এটি শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে।

তবে এবার প্রযোজক শিরিন সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রযোজক বলেন, ‘আমাদের সিনেমাটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়ে তোলা একটি মৌলিক গল্প। যেখানে থাকবে ক্রাইম, রোমান্স, অ্যাকশন, ইমোশন আর পারিবারিক নাটক—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সিনেমা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, শাকিব খান ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামে কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। গণমাধ্যমেও এই তথ্য উঠে আসে। কিন্তু প্রযোজক বলেন, ‘আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কোথাও এমন দাবি করা হয়নি।’

তিনি আরও অনুরোধ জানান, ‘অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো তথ্যকে বিশ্বাস না করতে দর্শকদের অনুরোধ করছি। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকের জন্যই সিনেমাটি নির্মিত হচ্ছে।

নতুন সিনেমাটির নাম এখনও প্রকাশ করা হয়নি। পরিচালক জানিয়েছেন, আগস্টে সিনেমার অফিসিয়াল নাম এবং নতুন চমক উন্মোচন করা হবে।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে কাজ করেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শাকিব খানের বিপরীতে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

কালা জাহাঙ্গীর নিয়ে আবু হায়াতের আগ্রহ ছিল আগেই

এর আগে পরিচালক আবু হায়াত মাহমুদ নাট্য নির্মাতা হিসেবে কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সে সময় অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজ-এর নাম উঠে আসে। রাজধানীর মগবাজারে একটি সংবাদ সম্মেলনও হয়। তবে এরপর দীর্ঘ সময় কোনো খবর পাওয়া যায়নি।

হঠাৎ করেই শাকিব খানের সঙ্গে নির্মাতার নতুন সিনেমার খবর প্রকাশ পেলে বিষয়টি নিয়ে আগের পরিকল্পনার সাথেই সংযুক্ত করে গুঞ্জন ছড়ায়—যা এবার সরাসরি নাকচ করলেন প্রযোজক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০