শহীদ জিয়াকে নিয়ে মাসব্যাপী ভিডিও নির্মাণ প্রতিযোগিতা শুরু - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়াকে নিয়ে মাসব্যাপী ভিডিও নির্মাণ প্রতিযোগিতা শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫’ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এক মাসব্যাপী ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বিএনপি পার্টি অফিসের সেমিনার কক্ষে জাতীয়তাবাদের পাঠশালা ও ‘৭ নভেম্বর প্রজন্ম’ এর আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ৭ নভেম্বর প্রজন্মের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয়তাবাদের পাঠশালার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, ৭ নভেম্বর প্রজন্মের সদস্য সচিব ও সাংবাদিক ইয়াছির ওয়ারদাদ তন্ময়সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের অজানা গল্প, ঐতিহাসিক আখ্যান এবং প্রেরণাদায়ী ঘটনাবলীকে সৃজনশীল উপায়ে ক্যামেরার লেন্সে জীবন্ত করে তোলার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এই প্রতিযোগিতা।

দেশের ৬৪ জেলার সৃজনশীল গল্পকার, ভিডিও কনটেন্ট নির্মাতা এবং ডকুফিকশন পরিচালকদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত থাকবে। আয়োজকদের তথ্যানুসারে, সারা দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা থেকে ১০১ জন সেরা কনটেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি, এই উদ্যোগের মাধ্যমে এক হাজার নতুন কনটেন্ট নির্মাতা তৈরির লক্ষ্যও নিয়েছে সংগঠন দুটি।

আয়োজকরা বলেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনে তার অবদানকে নতুনভাবে আবিষ্কার করবে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার সার্বিক সহযোগিতা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০