রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালীন ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু সদস্যের আচরণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এই তীব্র অসন্তোষ ও নিন্দা জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কথা বলবেন, তাকে নিয়ন্ত্রণ করা বা কথা বলার অনুমতি দেওয়ার একক এখতিয়ার মাননীয় স্পিকারের। সেই জায়গায় আজকে লক্ষ্য করলাম, একজন স্বতন্ত্র সংসদ সদস্য (রুমিন ফারহানা) যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চের কিছু সম্মানিত সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন, যা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এমন আচরণ আশা করি না।

তিনি আরও বলেন, এমনকি আমি এটাও লক্ষ্য করেছি যে একবার-দুইবার নয়, চার-পাঁচবার নির্বাচিত হয়ে সংসদে আসা কিছু সদস্যও এই কাজটি করেছেন। আমি এখানে তাদের নাম উল্লেখ করে নিজে লজ্জিত হতে চাই না। আমরা প্রথম দিন থেকেই অনুরোধ করেছি, এখানে ভালো সংস্কৃতির চর্চা হোক, আমরা শিখতে চাই এবং জাতিকেও আমাদের সঙ্গে উদ্বুদ্ধ করতে চাই।

বিরোধী দলীয় নেতা বলেন, মাননীয় স্পিকার, আজকে দুইবার লক্ষ্য করলাম যে ট্রেজারি বেঞ্চে, আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা যাদের, তারাই বারবার অনুরোধ উপেক্ষা করে আচরণ চালিয়ে গেছেন। আপনি মাইক না দেওয়ার পরও সংসদে কী হচ্ছে— তা আমরা কিছুই বুঝতে পারছি না।

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, তখন যে আচরণ করা হয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটার নিন্দা জানাতে বাধ্য হচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০