রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জুলাই ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল

কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন সংবাদ প্রকাশের পর এটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাদক প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান ঠাকুরগাঁওয়ে শুরু করেছি সবাইকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে—সবাইকে নিয়ে এই মাদকবিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, এটা ছাড়া আমি মনে করি, বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই প্রচারটা করবেন, এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০