রাবিতে উপ-উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি, শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে উপ-উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি, শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীনের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম।

তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে দাপ্তরিক কাজ শেষে উপ-উপাচার্য গাড়িতে ওঠার সময় কয়েকজন শিক্ষার্থী তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে চাবি নিয়ে নেন এবং অশালীন ভাষা ব্যবহারসহ গাড়ির ওপর ভিক্ষা হিসেবে টাকা ছুড়ে মারেন।

পরবর্তীতে হেঁটে তার বাসায় যাওয়ার চেষ্টা করলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে তিনি জুবেরী ভবনে আশ্রয় নেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে ঘিরে কটুক্তি ও ধস্তাধস্তি চালায়। প্রক্টরসহ কর্মকর্তারা নিরাপত্তা দিতে গেলে প্রক্টরকেও আঘাত করা হয় এবং পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ও ঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অধ্যাপক আব্দুল আলিম বলেন, উপ-উপাচার্য জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাঁকে গলা চেপে ধরার পাশাপাশি ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রক্টর ও রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের শাস্তির দাবিতে আগামীকাল (২২ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে কর্মবিরতি চলমান থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, জুবেরী ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপ-উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদের এবং জড়িতদের শাস্তির দাবি আগামীকাল একদিন পূর্ণদিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০