যে শর্তে মেসিকে ছাড়তে রাজি বার্সেলোনা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৬ অগাস্ট ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে শর্তে মেসিকে ছাড়তে রাজি বার্সেলোনা

বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই। গোল ও এসিস্টের বিচারে মেসির রেকর্ডের এক-তৃতীয়াংশও নেই আর কারও।

বার্সার হয়ে মেসির গোল ৬৩৪টি। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। আর গোলের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে থাকা সিজার রদ্রিগেজের ঝুলিতে ২৩২টি। অর্থাৎ ক্লাসের সেকেন্ড বয় থেকে ফার্স্ট বয়ের মার্কসের ব্যবধান প্রায় তিন গুণ!

আর এমন গোল মেশিনকেই বিদায় জানাচ্ছে বার্সেলোনা! অবশ্য মেসি নিজেই ২৯ বছরের বন্ধন ছিন্ন করতে যাচ্ছেন।

মঙ্গলবার নিজের আইনজীবীকে দিয়ে বুরোফ্যাক্সের (প্রত্যায়িতপত্র) মাধ্যমে ক্লাবে থাকছেন না বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মেসি।

কিন্তু শেষ পর্যন্ত কি ক্লাব ছাড়তে পারবেন মেসি? এমন প্রশ্ন এখন বিশ্লেষকসহ ফুটবলপ্রেমীদের মুখে মুখে।

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্টের মতে, মেসির পক্ষে বার্সা ছাড়া অতোটা সহজ নয়। তার চুক্তির জটিলতা এখানে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

চুক্তিপত্রের ব্যাখ্যায় গাসপার্ট বলেছেন, ‘বার্সার সঙ্গে মেসির চুক্তিপত্র দেখেছি আমি। এতে পরিষ্কারভাবে লেখা আছে, মেসি চাইলে প্রতি বছরের মে মাসের মধ্যে ফ্রি ট্রান্সফারে অন্য কোনো দলে যোগ দিতে পারবেন। আর এখন আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বর ছুঁইছুঁই। তার ফ্রি ট্রান্সফারের শর্তটা এখন আর খাটবে না। তাই এখন কোথাও যেতে পারছে না সে। ২০২১ সাল পর্যন্ত বার্সায় খেলে তারপরই চুক্তি নবায়ন না করে মুক্ত হতে পারে মেসি।’

তবে গাসপার্টের এমন তথ্যে আইনি প্যাঁচ খাটাতে পারেন মেসির আইনজীবী।

তিনি জানিয়েছেন, চুক্তিতে ফ্রি ট্রান্সফারের জন্য মে মাসের সময়সীমা বেঁধে দেয়া হলেও করোনার কারণে ইউরোপের ফুটবল লিগগুলোর সূচি এলোমেলো হয়ে গেছে। প্রতি বছর জুন মাসের মধ্যেই শেষ হয়ে যায় ফুটবল মৌসুম। এবার করোনার কারণে সেটি শেষ হলো আগস্টে। আর আগস্টেই ফ্রি ট্রান্সফার চাইছেন মেসি। তাই চুক্তি মোতাবেক শর্তটি এখনও খাটছে মেসির বেলায়।

তবে মেসির আইনজীবীর এই যুক্তি মানতে নারাজ বার্সা কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।

এদিকে স্প্যানিশ রেডিও আরএসিওয়ান জানিয়েছে, আইনজীবীর যুক্তিকে আমলে নিয়ে একান্তই ছাড়তে রাজি হলেও মেসির জন্য নেইমারের চেয়েও বেশি অর্থ চাইবে বার্সা। ২০১৭ সালের আগস্টে বিশ্ব রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে গিয়েছিলেন নেইমার।

তথ্যসূত্র: ইএনএস ডট কম, টুইটার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০