যে বার্সা তারকা হতে পারে মেসির ভরসা - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
৮ সেপ্টেম্বর ২০২০, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে বার্সা তারকা হতে পারে মেসির ভরসা

মাঠে নামলেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে স্পেন দলের সর্বকনিষ্ঠ ফুটবলার আনসু ফাতির।

জন্ম আফ্রিকার দেশ গিনি বিসাউতে হলেও স্পেনের বিস্ময় বালকে পরিণত হয়েছেন তিনি।

উয়েফা নেশন্স লিগে সবচেয়ে কম বয়সে জাতীয় দলের জার্সি গায়ে পরার রেকর্ড গড়েছেন এই ফুটবলার। ১৭ বছর ৩০৯ দিন বয়সে আর্ন্তজাতিক ফুটবল ম্যাচে অভিষেক ঘটল তার।

আর নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই নামের পাশে গোলের সংখ্যা লিখেছেন স্বর্ণাক্ষরে। ভেঙেছেন স্পেনের ইতিহাসের ৯৫ বছরের রেকর্ড।

১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে গোল করেছিলেন হুয়ান ইরাজকুইন। আর রোববার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইউক্রেন রক্ষণভাগের ভিত নাড়িয়ে দিয়ে ইরাজকুইনের রেকর্ডকে নিজের করে নেন আনসু ফাতি।

রোববার আনসু ফাতির পারফরম্যান্সে অভিভূত স্পেনের অধিনায়ক সার্জিও রামোস।

ম্যাচ শেষে আনসু ফাতির প্রশংসা করে সার্জিও রামোস বলেন, ‘আমি আনসুকে অভিনন্দন জানাই। খুবই তরুণ একজন ফুটবলার সে। কিন্তু এই বয়সেই আমাদেরকে চমৎকার সার্ভিস দিয়েছে সে। দল যা চায়, সে সেটাই করতে পারছে। তরুণ প্রজন্ম থেকে এভাবে ফুটবলার উঠে আসা আমাদের জন্য অনেক বড় একটি সম্ভাবনা। তার মত একজন খেলোয়াড় পেয়ে আমরা সত্যিই অভিভূত।’

সার্জিও রামোস এখন অভিভূত হলেও আনসু ফাতির প্রতিভা সবার আগেই টের পেয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মাত্র মাত্র ১৬ বছর বয়সেই আনসু ফাতিকে দলে ভেড়ায় বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় খেলানো হয়েছে তাকে।

বার্সার হয়ে প্রায় একটি বছর পার করে ফেলেছেন আনসু ফাতি। দিনে দিনে নিজেকে আরও উচ্চতর শিখরেই নিয়ে যাচ্ছে বার্সার এই তরুণ স্ট্রাইকার।

এদিকে বিশ্লেষকরা বলছেন, ফাতির এমন পারফরম্যান্স দেখে খুশি হবেন লিওনেল মেসি। কেননা বার্সায় ভালো খেলোয়াড়ের অভাব আর এর ভবিষ্যৎ অন্ধকার ভেবে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। তিনি বলেছিলেন, আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। যা বার্সার বর্তমান পারফরম্যাস্ সম্ভব নয়।

কিন্তু বার্সার এই তরুণ তুর্কির পারফরম্যান্সে কিছুটা নির্ভার হতে পারেন মেসি। গত মৌসুম থেকেই আলো ছড়াচ্ছেন ফাতি। আরও দুই তরুণ তুর্কি ত্রিনকাও ও পেদ্রিকে নিয়ে বার্সার গৌরব ফিরিয়ে আনতে নতুন করে স্বপ্ন দেখতে পারেন মেসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০