মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আঁচ পড়েছে বলিউডে। নিরাপত্তার কারণে দুবাইয়ের মরুভূমিতে সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং বাতিল করেছেন নির্মাতারা। জানা যায়, আউটডোর লোকেশনের বদলে এখন মুম্বাইয়ের স্টুডিওতেই তৈরি হচ্ছে বিশাল মরুভূমি।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে ক্যামেরা বন্দি হওয়ার কথা ছিল বলিউড বাদশাহ শাহরুখ খান, সুহানা খান ও অনিল কাপুরের হাই-ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি আর নিরাপত্তার ঝুঁকি—সব হিসাব নিকাশ বদলে দিয়েছে মুহূর্তেই।

আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান-ইসরাইল উত্তেজনার খবর যখন তুঙ্গে, ঠিক তখনই পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও সিনেমার টিম নিরাপত্তার প্রশ্নে কোনো আপস না করার সিদ্ধান্ত নেন। ফলে দীর্ঘ প্রস্তুতির পরও বাতিল করা হয় দুবাইয়ের শুটিং শিডিউল।

দুবাইয়ের সেই বিশাল ক্যানভাস এখন উঠে আসছে মুম্বাইয়ের ভিলে পার্লের একটি স্টুডিওতে। সেখানেই রাতারাতি তৈরি হচ্ছে কৃত্রিম মরুভূমি।

নির্মাতাদের দাবি, সেটের কারিশমায় পর্দার স্কেল বা ভিশনে কোনো কমতি হবে না; উল্টো ইনডোর শুটিং হওয়ায় অ্যাকশন কোরিওগ্রাফি আর লাইটিংয়ের ওপর নিয়ন্ত্রণ থাকবে আরও নিখুঁত।

অবশ্য ‘কিং’-এর যাত্রাপথ শুরু থেকেই ছিল চ্যালেঞ্জিং। ২০২৫-এর মে মাসে শুটিং শুরুর পর বড় একটি জেল সিকোয়েন্স শেষ হতেই হোঁচট খেতে হয়েছিল। জুলাইয়ে গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে শাহরুখের ইনজুরি আর ছয় সপ্তাহের বিরতি—সব সামলে আবারও ছন্দে ফিরছিল সিনেমাটি।

এরইমধ্যে ইউরোপে অভিষেক বচ্চনের সাথে কিং-এর অ্যাকশন দৃশ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের খবর সিনেমাটির বিশালত্বের জানান দিচ্ছে।

বড় পর্দায় শাহরুখ-সুহানা জুটির অভিষেক আর এক দুর্ধর্ষ অ্যাসাসিনের গল্প—সব মিলিয়ে বছরের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে ‘কিং’কে। সব বাধা পেরিয়ে আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে পুরো টিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০