বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ-সুনীতা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ-সুনীতা

মাসকয়েক আগে বিচ্ছেদের খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজা। পরে এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনের ইতি টানলেও এবার একটি ভ্লগ ফের উসকে দিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে এবার নাকি সত্যিই এই দম্পতির বিচ্ছেদ হতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে বলছে, গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুনীতা।

এই জল্পনা আরো জোরালো হয় যখন সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান।

সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনো আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা আমার সে কথা শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, সে কখনোই ভালো থাকবে না।’

আর এখান থেকেই জোরালো হয় সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদের জল্পনা। শোনা যাচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা।

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দ ও তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, ‘যারা বিচ্ছেদের কথা বলছেন, তাদের প্রশ্ন করুন সত্যি? যদি কারো সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০