বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে, বাস মালিক সমিতির সাথে যোগসাজশে বিআরটিএ গোপনে অতিরিক্ত ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।
রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি ও অভিযোগ তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে যখন জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, তখন সরকার বাসের ভাড়াও সেই অনুপাতে কমিয়েছিল। সেই গাণিতিক অনুপাত অনুসরণ করেই এবার ভাড়ার প্রস্তাব করা হয়েছে।

মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, তিন দফা জ্বালানি তেলের দাম তিন টাকা কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া তিন পয়সা কমানো হয়েছিল। সেই একই হারে, এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধি করা যৌক্তিক।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ১৯ এপ্রিল রাতে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া বৃদ্ধির বিষয়ে গোপনে বৈঠক করা হয়েছে।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করছে। তারা প্রশাসনের সঙ্গে মিলে একচেটিয়াভাবে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে।

সরকারের নীতিনির্ধারকদের সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, আমলাতন্ত্রকে ম্যানেজ করে যদি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া বাড়ানো হয়, তবে তা সরকারের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করবে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বা জনরোষ তৈরি করবে।

যাত্রী কল্যাণ সমিতি মনে করে, নিয়মতান্ত্রিক ও যৌক্তিক হারে ভাড়া সমন্বয় না করে যদি হুট করে বড় অংকের ভাড়া বৃদ্ধি করা হয়, তবে তা পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০