বার্সায় মেসির যত অর্জন - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৬ অগাস্ট ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সায় মেসির যত অর্জন

বার্সেলোনায় টানা ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মেসি। ২০২১ সালের জুন পর্যন্ত করা চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন তারকা।

ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন মেসি।

মেসি আর বার্সায় থাকছেন না তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম ও মার্কা।

মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ লিখেছে, বার্সেলোনা ছাড়তে চান লিও মেসি। বিস্ময় ছাড়া এই বাক্যটা লিখাও কঠিন।’

স্প্যানিশ রেডিও স্টেশন ওনডা টেরো জানিয়েছে, মেসি সিদ্ধান্ত নিয়েছেন, আর বার্সার অনুশীলনে যোগ দেবেন না এবং নিয়মমাফিক পরবর্তী করোনা টেস্টে অংশ নেবেন না।

মেসি বলতেই ফুটবলপ্রেমীদের চোখে বার্সেলোনার লোগো ভেসে ওঠে। বার্সা ও মেসিকে মূদ্রার এপিঠ-ওপিঠ বলেই ভাবেন অনেকে।

তা ভাবাই স্বাভাবিক। মেসির ক্যারিয়ারের পুরোটাই বার্সার ছায়াতলে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে ন্যু ক্যাম্পে যোগ দেন মেসি। ২০০২ সাল থেকে বার্সা যুবদলের হয়ে ক্যারিয়ার শুরু করেন।

২০০৩ সালে যোগ দেন বার্সার অনূর্ধ্ব-১৬ দলে। এরপর বার্সা অনূর্ধ্ব-১৯, বার্সা সি দল এবং বার্সা বি দলের হয়ে খেলা সম্পন্ন করে ২০০৫ সালে ১ জুলাই থেকে বার্সার মূল দলে ঠাই হয় তার।

এরপর থেকেই বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে মেসি বার্সেলনার হয়ে ৭৩১ ম্যাচ খেলে ৬৩৪টি গোল করেছেন।

তার মধ্যে লা লিগায় ৪৮৫ ম্যাচে ৪৪৪ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১৪৩ ম্যাচে ১১৫ গোল, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৫৩ গোল, সুপার কোপায় ১৯ ম্যাচে ১৪ গোল, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ৫ গোল ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল রয়েছে তার।

মেসির এসিস্টে গোলের পরিসংখ্যান ঈর্ষনীয়। তার বানিয়ে দেয়া বলে লা লিগায় ৪৮৫ ম্যাচে ২০১ গোল, চ্যাম্পিয়নস লিগে ১৪৩ ম্যাচে ৩৯, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৩৬, সুপার কোপায় ১৯ ম্যাচে ৫, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ১ ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল হয়েছে।

মেসি তার পুরো ক্যারিয়ারে বার্সার হয়ে ৫৯ হাজার ৩১৫ মিনিট মাঠে ছিলেন। তার মধ্যে সর্বোচ্চ ৩৯ হাজার ১২০ মিনিট খেলেছে লা লিগায়। সর্বনিম্ন ৪২০ মিনিট খেলেছেন উয়েফা সুপার কাপে। পুরো ক্যারিয়ারে হলুদ কার্ড দেখেছেন ৭৫টি। লাল কার্ড দেখেননি একটিও।

বর্তমান সময়ের এই সেরা তারকা ৬ বার ফিফার বর্ষসেরে খেলোয়াড় হয়েছেন। ব্যালন ডি অর জিতেছেন ৬ বার। বার্সার হয়ে চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ১০ বার স্প্যানিশ চ্যাম্পিয়নের ট্রফি ও ৬ বার স্প্যানিশ কাপ জেতেন এই মহাতারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১০

সাংবাদিক মোশারফের মা আর নেই

১১

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১২

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৪

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৫

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৭

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৮

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

১৯

রোববারে তিন উপজেলার বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০