বাণিজ্য ঘাটতি সত্ত্বেও রেমিট্যান্সের প্রভাবে চলতি হিসাবে উদ্বৃত্ত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্য ঘাটতি সত্ত্বেও রেমিট্যান্সের প্রভাবে চলতি হিসাবে উদ্বৃত্ত

বৈদেশিক বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পরেও দেশে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) চলতি হিসাবে (কারেন্ট অ্যাকাউন্ট) উদ্বৃত্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ কোটি ১০ লাখ ডলার।

রেমিট্যান্স বাড়ার কারণে রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দেওয়া তথ্য বলছে, গ্রস রিজার্ভের পরিমাণ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

২০২৪ সালের আগস্ট থেকে প্রবাসী আয় প্রতি মাসে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ওপরে রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স আসে, যা একক মাস হিসাবে সর্বোচ্চ। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের শক্তিশালী প্রবাহের কারণে বাংলাদেশ ব্যাংক ৯ অক্টোবর পর্যন্ত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়ন ডলারের বেশি কিনেছে।

চলতি ২০২৫-২৬ বছর প্রথম দুই মাসে সার্বিক ব্যালান্স অব পেমেন্ট দাঁড়িয়েছে ৫৩ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, চলতি হিসাবে উদ্বৃত্তের সঙ্গে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে) ঘাটতি আগের চেয়ে কমে আসায় সার্বিক ব্যালান্স অব পেমেন্টেরও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। যদিও সার্বিক ব্যালান্স অব পেমেন্টে এখনো ঘাটতি রয়েছে, তবে তা আগের বছরের তুলনায় অনেক কমেছে। চলতি হিসাবকে উদ্বৃত্ত করতে রেমিট্যান্সের প্রবাহ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এজন্য বাণিজ্য ঘাটতি বাড়লেও চলতি হিসাবে প্রভাব পড়েনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতি বেড়ে ২.৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই-আগস্টে আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮০ শতাংশ বেড়ে ১০.৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯.৯১ বিলিয়ন ডলার। একই সময়ে রপ্তানি ১০.৭০ শতাংশ বেড়ে ৭.৯৩ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭.১৬ বিলিয়ন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০