বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের

ইকোনমিক টাইমসের প্রতিবেদন

বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

শনিবার দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে যুগান্তরের পক্ষ থেকে এ সংবাদের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

‘ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্স’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে।

ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয়- কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই।

এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা, যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে। এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে।

তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং পণ্য পরিবহণের জন্য চট্টগ্রাম ও মোংলা উভয় বন্দরে পূর্ণ প্রবেশাধিকার দিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০