বন্দরে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দরে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ দুর্ধষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি শেখ সিফাত গ্যাং ওরফে কাটা বাহিনী-কে ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা। সোমবার (৭ অক্টোবর) রাত ১১ টায় উপজেলার কল্যান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত সোমবার রাত ১১ টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী ব্রিজ সংলগ্ন রুবেলের চায়ের দোকানের সামনে থেকে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহসহ তার কর্মী সমর্থকরা দুর্ধষ একাধিক মামলার আসামি কাটা সিফাতকে মারধর করে পুলিশে খবর দেয়। পরে টহলরত মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে কাটা সিফাতকে গ্রেপ্তার করতে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকা রুবেলের চায়ের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে বন্দর থানায় নিয়ে আসার সময় কল্যান্দি এলাকায় সিফাত গ্যাংয়ের ১৬ থেকে ১৮ জন সহযোগী দেশীয় অস্ত্র সহকারে ৭ থেকে ৮টি মোটরসাইকেল যোগে সিএনজির সামনে ও পিছনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের উপর অতর্কিত আক্রমণ করে। পরে তারা আসামি সিফাতকে হাতকড়া পরিহিত পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। এসময় অতর্কিত হামলায় এসআই জামাল উদ্দিন ও তার সঙ্গে থাকা ২ পুলিশ কনস্টেবল আহত হয়। পরবর্তীতে তারা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০