বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ এপ্রিল ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই কর্মসূচির কার্যক্রমে অংশ নেন। এসময় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানকেও দেখা যায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রামীণ এলাকার যেসব পরিবারের বসতভিটাসহ মোট জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম এবং মাসিক আয় ও সম্পদের নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, তারাই এই কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবে। নারীর ক্ষমতায়ন জোরদার করতে ফ্যামিলি কার্ডটি সরাসরি পরিবারের নারী সদস্য, বিশেষ করে মা বা নারী প্রধানের নামে ইস্যু করা হবে।
পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

স্পর্শবিহীন জিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই কার্ড। পরিবারের মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশাল আইডি কার্ডে রূপান্তর করা হবে।

সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এ

রপর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সোমবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সফরে তিনি আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০