ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়- রিজভী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়- রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিল। এজন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত সব করেছে। খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন আর ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হচ্ছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণে তিনি মৃত্যুশয্যায়।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড মীরের গ্রামে তিনি এসব কথা বলেন। মীর বাড়িসংলগ্ন মীরের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রিজভী।

হাসিনার সরকার ছিল গুম-খুন ও হরিলুটের আমল মন্তব্য করে রিজভী বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন ও খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায়নি।

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে রিজভী বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবিলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সাংবাদিক রনির উপস্থাপনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপির নেতা অহিদুল আলম, এম এ শুক্কুর, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাবেক সেক্রেটারি মনিরুল আলম জনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে হতাহত ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০