ফিলিস্তিনের পতাকা হাতে ২১ কিলোমিটার ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পতাকা হাতে ২১ কিলোমিটার ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিত্ব, লুক নিয়ে প্রশংসিত তিনি। তবে এবার আলোচনায় চলে এলেন দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করে, যেখানে বিশেষ দৃষ্টি কাড়ে অভিনেতার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজন হয় এই ম্যারাথনের। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। দৌড় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়- সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!
তৌসিফের পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ পথ দৌড়ানো তার কাছে একসময় অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা সম্ভব করেছেন। ভক্তরাও তার এই সাফল্যের প্রশংসা করেছেন।

তবে ভক্তদের কাছে আরও নজর কেড়েছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ানোর বিষয়টি। এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।

বর্তমানে ওটিটি কনটেন্ট নিয়েই আলোচনায় আছেন এই অভিনেতা। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’। নির্মাতা ভিকি জাহেদের এই ওয়েবফিল্মে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। ওয়েবফিল্মটিতে তৌসিফের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০