ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন প্রকাশ রাজ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন প্রকাশ রাজ

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

অভিনেতা প্রকাশ রাজ ছাড়াও এতে যোগ দেন অভিনেতা সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারনসহ আরও অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিবাদ সমাবেশে প্রকাশ রাজ বলেন, ‘যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ, এটি রাজনীতি এবং আমরা কথা বলবই। যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবেন এবং চলে যাবেন কিন্তু কোনো এক জায়গায় একজন মা তার ছেলের জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং শিশুরা তাদের বাবার জন্য অপেক্ষা করবে। এটাই হলো সত্য।

প্রকাশ রাজ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘ফিলিস্তিনে বর্তমানে যে অবিচার চলছে, তার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাও দায়ী। আর নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।’

অভিনেতা সত্যরাজ গাজায় চলমান হত্যাকাণ্ডকে অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ বলে নিন্দা জানান। তিনি প্রশ্ন করেন, ‘কীভাবে গাজায় বোমা ফেলা হয়? মানবতা কোথায়? এমন নৃশংসতা করার পর এসব মানুষ কীভাবে শান্তিতে ঘুমায়?’

চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন ফিলিস্তিনের আগ্রাসনকে পরিকল্পিত গণহত্যা বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘গাজায় শুধু আবাসিক এলাকা নয়, স্কুল এবং হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে। এমনকি জলপাই গাছগুলোও ধ্বংস করা হচ্ছে, যা মানুষের জীবন-জীবিকার একটি উৎস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০