ফরেন প্রেস অ্যাসোসিয়েশন: গাজায় সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরেন প্রেস অ্যাসোসিয়েশন: গাজায় সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের তাৎক্ষণিক এবং স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

এটি হলো আন্তর্জাতিক সাংবাদিকদের একটি সংগঠন, যা বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এবং তাদের পেশাগত স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার এক বিবৃতিতে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি আরও যোগ করেছে, ‘যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি, ইসরায়েল যেন সীমান্ত তৎক্ষণাৎ খোলে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রবেশের সুযোগ দেয়।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ বিদেশি সাংবাদিকদের ধ্বংসস্তূপে পরিণত এলাকায় প্রবেশে বাধা দিয়েছে এবং শুধু সামরিক বাহিনীর সঙ্গে অল্প কিছু সাংবাদিককে সেখানে প্রবেশের অনুমতি দিয়েছে।

ফরেন প্রেস অ্যাসোসিয়েশন গত দুই বছরে একাধিকবার গাজায় প্রবেশের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে। সংগঠনটি বলেছে, তাদের দাবি বারবার উপেক্ষা করা হয়েছে। ২৩ অক্টোবর ইসরায়েলি শীর্ষ আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা।

ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বলছে, এত দিন পর্যন্ত অপেক্ষা করার কোনো কারণ নেই। সাংবাদিকতার স্বাধীনতার ওপর যে সীমাবদ্ধতা রয়েছে, তা শেষ হতে হবে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা ও বোমাবর্ষণে গত ২২ মাসে অন্তত ২৭৮ গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে প্রতি মাসে গাজায় গড়ে ১৩ সাংবাদিক মারা গেছেন। সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে গত শুক্রবার ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে এবং গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০