ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সংগঠনটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ফরিদপুর-৩ আসনে তার নাম ঘোষণা করেন।

নায়াব ইউসুফ বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক ভাইস-চেয়ারম্যান ও জনপ্রিয় রাজনীতিবিদ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ এই ফরিদপুর-৩ আসন থেকেই ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরবর্তীতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।

শুধু তাই নয়, নায়াব ইউসুফের দাদা, মরহুম চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া) ছিলেন এই অঞ্চলের কিংবদন্তী নেতা, যুক্তফ্রন্টের প্রাদেশিক মন্ত্রী এবং একজন প্রখ্যাত সমাজসেবক। প্রায় দুই শতাব্দী ধরে এই পরিবারটি ফরিদপুর অঞ্চলের রাজনীতি, সমাজসেবা ও নেতৃত্বে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।

ফরিদপুর-৩ (সদর) আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। চৌধুরী নায়াব ইউসুফের মনোনয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০