পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে কারো মাতবরি থাকত না- ভিপি নুর - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে কারো মাতবরি থাকত না- ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চাইছিলাম। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট সংসদ সদস্য থাকবে। তাহলেই আর একক দলের মাতবরি থাকত না।

তিনি আরও বলেন, আগের দিন নাই; দিনের ভোট রাতে হবে, মেম্বারটা মাইরা দেন, চেয়ারম্যানটা আমরা মাইরা লইতাছি। সেই দিন আর নাই।

পটুয়াখালীর গলাচিপায় বুধবার সন্ধ্যায় পৌর মঞ্চে সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নতুন চিন্তা ও চিন্তার পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা এক আছি কিনা। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দল একসঙ্গে ছিল। তখন সেই ক্ষমতালোভী দলটি ঐক্য দেখে পিছু হটেছে। জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম ঘুস দুর্নীতিমুক্ত দেশ করতে বলেছি। সরকারি অফিস আদালতে ঘুস দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুণ-তিনগুণ করে দিন। কিন্তু দুর্নীতি হতে পারবে না। আমরা চেয়েছি ঘুস দুর্নীতি বন্ধ হবে। তা বন্ধ হয়নি-কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি চলমান শিক্ষক আন্দোলনকে সমর্থন করে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিৎ। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। শিক্ষকরা আমাদের গুরু। চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি।

নুর বলেন, গলাচিপা ব্রিজের রিটেন্ডার করা হয়েছে। আমি মন্ত্রণালয়ে গিয়ে বলে এসেছি আগামী জাতীয় নির্বাচনের আগেই গলাচিপা ব্রিজের কাজ শুরু করতে হবে। গলাচিপা-দশমিনার জনগণের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। তাই এই অবহেলিত গলাচিপা-দশমিনা উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আমি গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।

 

সভায় গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম ও মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা জিওপি আহ্বায়ক মো. লিয়ার হোসেন, বাউফল উপজেলা জিওপি আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশালের জিওপি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, পটুয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মো. ফারুক হাওলাদার প্রমুখ।

এ সভায় আরও উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা জিওপি মুখপাত্র মো. সোয়েব মাস্টার, পৌর জিওপি আহ্বায়ক মো. লিটন মাতব্বর, সদস্য সচিব মো. রেজা হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. হারুন, সদস্য সচিব মো. বশির রাড়ী, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. তাওহিদ ইমরান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে নুরুল হক নূর বুধবার দুপুরের পর থেকে দশমিনা সদর, ঠাকুরবাজার, আরজবেগি ও উলানিয়া বাজারে পথসভা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০