পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না

জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে হাল ছাড়া যাবে না। যার যা অন্তরে চায়, যে জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছেন- তা করতে হবে। সেটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে সেখানে শ্রেষ্ঠ হবেন। পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না।’

শনিবার (২৯ নভেম্বর) সাভারে ব্র্যাক সিডিএমে ‘কার্নিভাল অব চেজ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যে সাহিত্যিক, শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের আনন্দকে কখনো বাধা দিতে হয় না। কিন্তু আমাদের অভিভাবকরা বাধা দেন। আমার ইচ্ছে সাহিত্য পড়তে, অভিভাবকরা পড়তে বলেন অ্যাকাউন্টিং।

তিনি আরও বলেন, পুরস্কারের আশায় কিছু করলে জীবনে জয়ী হওয়া যাবে না। নেশার জন্য করতে হবে। আত্মা কী চায়- তা জিজ্ঞেস করতে হবে। মানুষের মধ্যে ভয়ংকর বৈচিত্র আছে। একজন মানুষের মধ্যে অনেক মানুষ থাকে। সেই মানুষের মধ্যে যে মানুষটা বেশি শক্তি রাখে তাকে অনুসরণ করতে হবে। মানুষ যা মন দিয়ে করবে সেখানে বিজয়ী হবে।

এদিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব‍্যপী ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’। তরুণ প্রজন্মের নেতৃত্ব, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৫০ জনেরও বেশি তরুণ-তরুণী অংশ নেন।

শনিবার প্রথম দিন ছিল তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা আয়োজন। এদিন চূড়ান্ত পর্বে মনোনীত ১২টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে তিনটি উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০