পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত

ঢাকার মঞ্চে আয়োজন হওয়া বিদেশি কনসার্টগুলোর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত হয়ে গেল। ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ অ্যারেনায় ‌‘সাউন্ড অফ সোল’ শিরোনামের এই কনসার্ট আয়োজনের কথা ছিল। দেশের ব্যান্ড ওয়ারফেজ এবং লেভেল ফাইভও পারফর্ম করার কথা ছিল।
তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান স্টেইজ কো কনসার্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এর আগে ১৪ নভেম্বর পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমতের ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টও হঠাৎ স্থগিত হয়েছিল। এতে অংশ নেওয়ার জন্য নগর বাউল জেমসসহ অন্যান্য শিল্পীরাও প্রস্তুতি নিয়েছিলেন। প্রথমে স্থগিতের কথা প্রকাশ্যে এলেও পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টটি বাতিলই করে দেওয়া হয়েছে।

এছাড়া ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনর কনসার্ট হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন।

আগামী ১২ ডিসেম্বর ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট। তবে এক ফেসবুক পোস্টে এটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

এদিকে ঢাকায় আরও বেশ কয়েকটি বিদেশি কনসার্ট এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাদেরও সময়সূচি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আগামী ৫ ডিসেম্বর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে পাকিস্তানের কাভিশ ব্যান্ড পারফর্ম করবেন। এতে দেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’-ও গান শোনাবেন। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন এই কনসার্ট আয়োজন করছে।

১৩ ডিসেম্বর মেইন স্টেজে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের পারফরম্যান্স ও ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও আগে আতিফের কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ নিশ্চিত করেছে নির্ধারিত সময়েই অনুষ্ঠান হবে।

বিদেশি শিল্পীদের কনসার্ট স্থগিত বা সময়সূচির অনিশ্চয়তার মধ্যেও আয়োজকরা ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছেন। তবে শোবিজ মহলে এই অনিশ্চয়তা নিয়ে নেটিজেনদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০