পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন?-পুলিশের প্রশ্নে যা বললেন সেই রাফিয়া - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন?-পুলিশের প্রশ্নে যা বললেন সেই রাফিয়া

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ছিল গত সোমবার (১৭ নভেম্বর)। এদিন মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দেন আদালত। রায়ে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এদিন ধানমন্ডি ৩২ নম্বরে আবার আনা হয় দুটি বুলডোজার। এ সময় ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বুলডোজার দিয়ে ৩২ নম্বর ভাঙার সময় পুলিশ বিক্ষোভকারীদের সরানোর জন্য সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এ সময় এক পুলিশ সদস্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে বলেন— পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে? এমন মন্তব্য শুনে রাফিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বারবার জানতে চান— কে এই কথা বলেছে। পুলিশের দিকে এগিয়ে গিয়ে রাফিয়া বলেন, আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি?

এ ঘটনার পর এ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন— ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর ইচ্ছা তার নেই।

পোস্টে রাফিয়া লিখেছেন— দেখুন, একটা স্পষ্ট কথা বলি— ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভতেসে। ‘মন্দের ভালো’ বলে কোনো দলের সঙ্গে আমি যাব না।

তিনি বলেন, যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে, যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সাওয়ারি হয়ে থাকবে, ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব। আমার কোনো দল নেই, রাজনৈতিক কোনো স্বার্থ নেই। শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নেই বলে জানান রাফিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০