পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে- বাণিজ্য উপদেষ্টা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে- বাণিজ্য উপদেষ্টা

পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয় করার কারণে চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি সেচ (ইরিগেশন) খাতে বিনিয়োগ করা হতো, তাহলে চালের দাম কমপক্ষে ৫ টাকা কমে যেত। বরং আজ পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ বশির উদ্দীন বলেন, ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারলে তা টিউমারের মতো সমস্যা সৃষ্টি করবে, যার সঙ্গে কোনো সরকারই দীর্ঘদিন চলতে পারবে না। তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক, নাগরিকদের দাবি তোলার সময় মনে রাখতে হবে—রাষ্ট্রের ব্যয়ের উদ্বৃত্ত আছে কি না। তা না হলে নাগরিক হিসেবেই মানুষ প্রতারিত হবে।

বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার অহেতুক বড় বড় প্রকল্প গ্রহণ করেছে। অধিকাংশ স্থলবন্দরের কোনো প্রয়োজন ছিল না এবং সেগুলোর কার্যকারিতাও নেই। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, যার প্রায় ৯০ শতাংশ অর্থ ইতোমধ্যে ব্যয় হয়ে গেছে।

তার ভাষায়, শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য ছিল ব্যয়ের প্রবৃদ্ধি ঘটানো, ব্যয়ের মাধ্যমে আয় বাড়ানোর কোনো বাস্তব চিন্তা সেখানে ছিল না। এজন্য বড় বড় প্রকল্প নিয়ে রাষ্ট্রীয় ব্যয় বাড়ানো হয়েছে। অপরদিকে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা।

গণভোট প্রসঙ্গে শেখ বশির উদ্দীন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, যা নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে দলের বেশি সমর্থন থাকবে, সেই দলই নির্বাচিত হবে।

তিনি আরও বলেন, আগের তিনটি নির্বাচনে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা পদে থেকেই নির্বাচন করেছেন। ভোটে মানুষ গেল কি না, তাতে কিছু আসেনি–গিয়েছে। নামধারী নির্বাচনের মাধ্যমে সরকার বহাল থেকেছে। এমন নির্বাচন ব্যবস্থা না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০