পদত্যাগ করলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি

বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪৮ কোটি টাকার সুদ মওকুফ নিয়ে ঝামেলার জেরে পদত্যাগে বাধ্য হলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। গত মঙ্গলবারের পর্ষদ সভায় অসৌজন্যমূলক আচারণের পর আজ বুধবার তিনি পদত্যাগ করেছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর আগের পর্ষদ ভেঙে নতুন এ পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া স্পিনিং বাংলাদেশ কমার্স ব্যাংকে ৮৮ কোটি টাকার ঋণখেলাপি। এই ঋণের বিপরীতে সম্প্রতি ৪৮ কোটি টাকার সুদ মওকুফের অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। মওকুফ কার্যকরের অনাপত্তির জন্য পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে। ব্যাংকটির নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান মো. মহসিন মিয়া এর আগে সুরুজ মিয়া স্পিনিং মিলের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এমডির আপত্তির পরও মহসিন মিয়া ও ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান আতাউর রহমানের বিশেষ আগ্রহে সুদ মওকুফ অনুমোদন হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা সমকালকে বলেন, সুরুজ মিয়া স্পিনিংয়ের সুদ মওকুফের ফাইল বাংলাদেশ ব্যাংকে রয়েছে। সেখান থেকে দ্রুত ছাড় করিয়ে আনার জন্য এমডির ওপর চাপাচাপি শুরু করেন পর্ষদের দুই সদস্য। এমডি তাতে রাজি না হওয়ায় গত মঙ্গলবারের পরিচালনা পর্ষদের সভায় তার সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করা হয়। অনাপত্তি আনতে না পালে দু-একদিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়। পদত্যাগ না করলে অপসারণ করা হবে বলে জানান চেয়ারম্যান। এর পরদিন আজ বুধবার তিনি পদত্যাগ করেছেন।

সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য ব্যাংকটির চেয়ারম্যান আতাউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার মোবইলে কয়েক দফা ফোন করেও পাওয়া যায়নি। ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, এমডির পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মোশারফ হোসেন আজ রাতে সমকালকে বলেন, ‘আমাকে পদত্যাগ করতে হয়েছে। এর বেশি কিছু এখন বলবো না।’

মোশাররফ হোসেন গত ১৬ জানুয়ারি তিন বছরের জন্য বাংলাদেশ কমার্স ব্যাংকে এমডি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ছিলেন। তিনি ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সেখান থেকে অবসরে যান।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে তার একটি বাংলাদেশ কমার্স ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান মো. আতাউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। কেন্দ্রীয় ব্যাংক থেকে অবসরের পর ২০১৫ সালের ১ নভেম্বর থেকে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০